সাপাহারে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংসদ সদস্যের সাথে মতবিনিময়

সাপাহার( নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁ সাপাহারে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মাননীয় সংসদ সদস্যের সাথে পরিবেশ ও জীববৈচিত্র্য

2026-04-15T14:17:52+00:00
2026-04-15T16:42:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাপাহারে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংসদ সদস্যের সাথে মতবিনিময়
সাপাহার( নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:১৭ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ৪:৪২ পিএম  (ভিজিট : ৩৮২)
সাপাহারে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সাংসদ সদস্যের সাথে মতবিনিময়
X

সাপাহারে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সাংসদ সদস্যের সাথে মতবিনিময়

নওগাঁ সাপাহারে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মাননীয় সংসদ সদস্যের সাথে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

মঙ্গলবার ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ১  আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান।  

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ফরিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেণু, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম,সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা বন কর্মকতা সাহাদাত হোসেন, শিক্ষক জাকারিয়া আলম, প্রেসক্লাব সভাপতি  সাংবাদিক তছলিম উদ্দিন,সাধারন সম্পাদক বাবুল আকতার, সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও সংস্থার প্রধান নির্বাহী আব্দুল্লাহ আল মামুন। 

সভার সঞ্চালনা ও উপস্থাপনা করেন সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক কারিম, সহকারী সাধারণ সম্পাদক শামিম রেজা। 

সভায় আলোচকগণ জবই বিলের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনীয় সংখ্যক বৃক্ষ রোপণ ও বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষিত অঞ্চল গড়তে কাজ করতে চায়। সংস্থার সাধারণ সম্পাদক কারিম ও সহ সাধারণ সম্পাদক শামিম রেজা  বিলে ইকো-ট্যুরিজম পার্ক স্থাপন করতে সংসদ সদস্য  মহোদয়ের নিকট আহ্বান জানান। প্রধান অতিথি মহোদয়  সংস্থার কাজকে সাধুবাদ জানান ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সভায় জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন প্রকার চারা বিতরণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ২০ কোটি চারা রোপনের টার্গেট সফল করতে সবাইকে আহ্বান জানান। সভা শেষে তিনি উপজেলা পরিষদ পুকুর পাড়ে ২ টি জাম ও কাঁঠাল চারা রোপণ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy