হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: লুকিয়ে মেসেজ পড়লে এবার নিজেই জানাবে অ্যাপ

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ আনছে নতুন নিরাপত্তা ফিচার, যা অন্য ডিভাইসে আপনার অ্যাকাউন্ট ব্যবহার হলেই সতর্কবার্তা দেবে।

2026-04-15T15:58:06+00:00
2026-04-15T15:58:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: লুকিয়ে মেসেজ পড়লে এবার নিজেই জানাবে অ্যাপ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৫৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

লুকিয়ে কেউ আপনার মেসেজ পড়ছে কিনা, সেটি এখন থেকে নিজেই জানিয়ে দেবে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি।

নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত সব ডিভাইসের কার্যক্রম সহজেই পর্যবেক্ষণ করতে পারবেন। ফলে কোন ডিভাইসে এবং কখন আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার হচ্ছে তা দ্রুত জানা সম্ভব হবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে ‘লিংকড ডিভাইস’ অপশন থাকলেও সেটি ব্যবহারকারীদের নিজে থেকে নিয়মিত চেক করতে হয়। এতে অনেক সময় অজান্তেই কোনো অপরিচিত ডিভাইস সংযুক্ত থাকলেও তা নজর এড়িয়ে যায়। তবে আসন্ন আপডেটে এই সীমাবদ্ধতা দূর করা হচ্ছে।

নতুন ফিচারে থাকবে রিয়েল-টাইম অ্যাক্টিভিটি ট্র্যাকিং সুবিধা। অর্থাৎ, আপনার অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে একই সময়ে সক্রিয় থাকলে সঙ্গে সঙ্গে আপনি তা জানতে পারবেন। এর ফলে অননুমোদিত প্রবেশ দ্রুত শনাক্ত করা সহজ হবে।

এছাড়াও যুক্ত হচ্ছে একটি উন্নত নোটিফিকেশন বা অ্যালার্ট সিস্টেম। ফোন ছাড়া অন্য কোনো ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু হলে ব্যবহারকারী সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাবেন। বিশেষভাবে এই অ্যালার্ট সিস্টেমটি তৈরি করা হচ্ছে সন্দেহজনক বা অনুমতি ছাড়া লগইন শনাক্ত করার জন্য, যাতে ব্যবহারকারী দ্রুত ব্যবস্থা নিতে পারেন যেমন অচেনা ডিভাইস থেকে লগআউট করা।

তবে এই নতুন সিস্টেম অপ্রয়োজনীয় নোটিফিকেশন পাঠাবে না। শুধুমাত্র একাধিক ডিভাইসে একসঙ্গে ব্যবহার বা সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হলেই ব্যবহারকারীকে সতর্ক করা হবে।

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রযুক্তি সংশ্লিষ্টরা ধারণা করছেন, খুব শিগগিরই এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে, যা হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।








  বিষয়:   WhatsApp update  WhatsApp security  linked devices  WhatsApp alert  message privacy  tech news BD 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy