প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৪:০৮ পিএম (ভিজিট : ১৪৫)

X
হালুয়াঘাটে বৈশাখী শোভাযাত্রা
ময়মনসিংহের হালুয়াঘাটে সারাদেশের ন্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলাসহ নানা আয়োজনে উৎসব মূখর পবিবেশে ১৪৩৩ বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে উপজেলাবাসী।
এ উপলক্ষে স্কুল-কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অংশ গ্রহনে আনন্দ র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যালীটি হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার(ভূমি) জান্নাত, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিঞা বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমদ প্রমূখ।
এ ছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্নসÍরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাসহ স্থানীয় গণ্যমান্য বৃক্তিবর্গ উপস্থিত ছিলেন।