মঙ্গল শোভাযাত্রা ও পান্তা উৎসবে সোনাতলায় বর্ষবরণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

উৎসবমুখর পরিবেশে বগুড়ার সোনাতলায় উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে নতুন

2026-04-15T17:36:17+00:00
2026-04-15T17:36:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঙ্গল শোভাযাত্রা ও পান্তা উৎসবে সোনাতলায় বর্ষবরণ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ২৮)
মঙ্গল শোভাযাত্রা ও পান্তা উৎসবে সোনাতলায় বর্ষবরণ
X

মঙ্গল শোভাযাত্রা ও পান্তা উৎসবে সোনাতলায় বর্ষবরণ

উৎসবমুখর পরিবেশে বগুড়ার সোনাতলায় উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে নতুন বাংলা বছরকে বরণ করে নেওয়া হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে পান্তা-ইলিশ ভোজনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এ আয়োজনে প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন ও গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণের মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও কবিতা আবৃত্তিতে নববর্ষের আনন্দঘন আবহ সৃষ্টি হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহানাজ পারভীন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশিদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল আযমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। পুরোনো বছরের গ্লানি ভুলে নতুন বছরে ঐক্য, সম্প্রীতি ও আশার বার্তা ছড়িয়ে দেওয়াই এ উৎসবের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy