খাল খনন ও উন্নয়ন কাজের উদ্বোধন, কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ করলেন এমপি মাসুদ সাঈদী

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ মাসুদ সাঈদী।

2026-04-15T17:44:20+00:00
2026-04-15T17:44:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাল খনন ও উন্নয়ন কাজের উদ্বোধন, কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ করলেন এমপি মাসুদ সাঈদী
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১৫৫)
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মাসুদ সাঈদী
X

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মাসুদ সাঈদী

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ মাসুদ সাঈদী। একই সঙ্গে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

উপজেলার পাঁচটি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে মোট ৪ হাজার ৭০০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদীর ছোট ছেলে জননেতা নাসিম বিন সাঈদী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কৃষি বিভাগের উপপরিচালক সৌমিত্র সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, একই দিনে সংসদ সদস্য মাসুদ সাঈদী উপজেলার সাঈদখালীতে  খাল খনন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ননীগোপাল,জেলা স্বাস্থ্য প্রকৌশলী তানজিলা ফেরদৌসি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি উপজেলা আইন-শৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy