রায়পুরে তেলের অস্থিতিশীলতা ও সিন্ডিকেট ভাঙতে ইউএনও’র মতবিনিময় সভা

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তেলের বাজারে অস্থিতিশীলতা ও সিন্ডিকেট ভাঙতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে

2026-04-15T18:01:18+00:00
2026-04-15T18:01:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরে তেলের অস্থিতিশীলতা ও সিন্ডিকেট ভাঙতে ইউএনও’র মতবিনিময় সভা
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ৪০৮)
রায়পুরে তেলের অস্থিতিশীলতা ও সিন্ডিকেট ভাঙতে ইউএনও’র মতবিনিময় সভা
X

রায়পুরে তেলের অস্থিতিশীলতা ও সিন্ডিকেট ভাঙতে ইউএনও’র মতবিনিময় সভা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তেলের বাজারে অস্থিতিশীলতা ও সিন্ডিকেট ভাঙতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারেে সভাপতিত্বে স্থানীয় তেল ব্যবসায়ী, পাম্প মালিক, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 


সভায় নির্বাহী কর্মকর্তা বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে তেল বিক্রি কোনোভাবেই বরদাশত করা হবে না। ভোক্তাদের হয়রানি বা মজুতদারি প্রমাণিত হলে লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা বলেন, পেট্রোল পাম্পে তেল বিতরণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


উল্লেখ্য, সম্প্রতি রায়পুরে তেলের চরম সংকট ও সরবরাহ নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় প্রশাসন এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy