ফতুল্লায় ঝুট সেক্টর নিয়ন্ত্রণ নিতে যুবদলের গ্রুপের গোলাগুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়

2026-04-15T18:06:58+00:00
2026-04-15T18:06:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফতুল্লায় ঝুট সেক্টর নিয়ন্ত্রণ নিতে যুবদলের গ্রুপের গোলাগুলি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ৫২)
তিনজন গ্রেপ্তার
X

তিনজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বরিশালের কুয়াকাটা হতে তাদের গ্রেপ্তার করা হলে বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও যুবদল নেতা লিয়ন মাহমুদ আকাশ (২২)।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় ঝুট সেক্টর নিয়ন্ত্রণ নিতে যুবদলের দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

উল্লেখ্য, গত ১২ এপ্রিল ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টিজ (ঝুট) মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার ছাত্র সহ দুইজন গুলিবিদ্ধ হন। 

এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের পিতা মোহাম্মদ হোসেন খোকা বাদী হয়ে সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy