“বিরোধীদলীয় এমপি চান না, আমি এলাকায় সক্রিয় থাকি”

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

পাল্টাপাল্টি অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ-২ (ফুরপুর-তারাকান্দা) আসনের সংসদ

2026-04-15T20:20:50+00:00
2026-04-15T20:20:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
“বিরোধীদলীয় এমপি চান না, আমি এলাকায় সক্রিয় থাকি”
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:২০ পিএম   (ভিজিট : ২৮)
সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ
X

সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ

পাল্টাপাল্টি অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ-২ (ফুরপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ। এ সময় পহেলা বৈশাখের অনুষ্ঠানে এমপিকে যোগদানে বাঁধা দেওয়া এবং হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ করেছেন ওই বিএনপি নেতা। 

বুধবার (১৫ এপ্রিল) বিকালে এবং দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে পৃথকভাবে পাল্টাপাল্টি এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

মুফতি মাহমুদুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের সংসদ সদস্য। অপরদিকে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং বিগত নির্বাচনে এই আসনের বিএনপি দলীয় পরাজিত প্রার্থী।

সংবাদ সম্মেলনে মোতাহার হোসেন তালুকদার বলেন- পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগদানে বাঁধা দেওয়া বা হামলার কোন ঘটনা সেদিন ঘটেনি। কিন্তু ইচ্ছাকৃতভাবে ভিন্ন উদ্দেশ্যে স্থানীয় এমপি নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে তথা বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র এবং অপপ্রচার করছে। তিনি আরও বলেন, মূলত অনুষ্ঠানে আসা ছাত্রীদের গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এমপির লোকজনের সঙ্গে উপস্থিত লোকজনের কথা কাটাকাটি হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে আমি এমপিকে সরিয়ে নিয়ে যাই। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখলে এর প্রমাণ মিলবে। অথচ এখন তারা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সচেষ্ট থেকে এলাকায় কাজ করছি, এটা এমপির পছন্দ নয়। তিনি চান নাÑ আমি এলাকায় সক্রিয় থাকি, এজন্য তিনি আমার বিরুদ্ধে অপপ্রচার এবং প্রতিহিংসামূলক আচরণ করছেন।   

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, এডভোকেট নজরুল ইসলাম ইসমাইল, উত্তর জেলা তাঁতী দল সদস্য আজিজুল হক, রওনব আহমেদ আজিজুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে এর আগে এদিন দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন- তারাকান্দায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগদানে বাঁধা দেওয়া হয়েছে এবং আমার সাথে থাকা দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করেছেন মোতাহার হোসেনের লোকজন। এতে আমার ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ ফারুকী, ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy