সারিয়াকান্দিতে ২৫ বিঘা জমির পটল গাছ কর্তন, মাথায় হাত ১৯ কৃষকের

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা এলাকায় ১৯ জন কৃষকের প্রায় ২৫ বিঘা পটল ক্ষেতের গাছ কেটে ফেলেছে

2026-04-15T20:39:26+00:00
2026-04-15T20:39:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে ২৫ বিঘা জমির পটল গাছ কর্তন, মাথায় হাত ১৯ কৃষকের
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ১১৬)
মাথায় হাত ১৯ কৃষকের
X

মাথায় হাত ১৯ কৃষকের

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা এলাকায় ১৯ জন কৃষকের প্রায় ২৫ বিঘা পটল ক্ষেতের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। গত মঙ্গলবার রাতে ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা এলাকায় এ ঘটনা ঘটে। 

সরেজমিনে জানা যায়, উপজেলার ছাইহাটা এলাকার ভেলাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পাশ্বে মোড়া বিল ও ডিভওরি পাথারে গত মঙ্গলবার রাতের আধারে ছাইহাটা গ্রামের ১৯ জন কৃষকের প্রায় ২৫ বিঘা জমির ধরন্ত পটলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ছাইহাটা এলাকার মশিউর রহমান, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, জয়নাল, ইনছের, ইংরেজ আলী, বাবু সরকার, রেজাউল, মকবুল, মোস্তাফিজুর রহমান, বেলাল, মিজানুর রহমান, শাহ আলম, আমিনুর রহমান। 

ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে জাহাঙ্গীর আলম, মশিউর রহমান, বাবু সরকার সহ অনেকেই জানান, ক্ষতিগ্রস্ত প্রায় কৃষকই ঋণের টাকা নিয়ে জমি বন্ধক রেখেছেন। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে সন্ধা‍ পর্যন্ত হাড়ভাঙ্গা প্ররিশ্রমের মাধ‍্যমে সন্তানের মতো করে লালন-পালন করে গাছগুলো গড়ে তুলেছিলেন। গাছগুলোতে ফলও ধরেছিল প্রচুর। মঙ্গলবার দিবাগত রাতে কে বা কাহারা শত্রুতা করে তাদের ক্ষেতের ধরন্ত পটলের গাছ কেটে সাবার করে ফেলেছে। এতে করে তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। এখন তারা ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অনেক পরিবারের ছেলে মেয়েদের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেলো।

স্থানীয় আমিনুর রহমান জানান, স্থানীয়ভাবে পটল অর্থকরী ফসল হওয়ায় চাষিরা প্রতিদিন ১ লাখ টাকার পটল স্থানীয় ছাইহাটা বাজারে বিক্রি করে অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছিল। স্থানীয় বাজারে সবজি কিনতে পেড়ে উপকৃত হচ্ছিলেন। শত্রুতা করে যারাই এই কাজটি করুক না কেনো তারা মানুষ হত‍্যার মতো সমান অপরাধ করেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

ঘটনার সত‍্যতা স্বীকার করে ভেলাবাড়ী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড সদস‍্য সাইদুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  উপজেলা কৃষি অফিস থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনা দিয়ে স্বাবলম্বীর পাশাপাশি থানায় অভিযোগের ভিত্তিতে আইন শৃংখলা বাহিনীকে দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy