চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন

জাহাঙ্গীর আলম

সারাবাংলা

বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সংক্রান্ত মামলা ও দেশের সার্বিক পরিস্থিতিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কয়েকবছর বন্ধ ছিল। ২০২২ সালের পর

2026-04-15T20:59:16+00:00
2026-04-15T20:59:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন
জাহাঙ্গীর আলম
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৩৩৭)
চট্টগ্রামের জেলা প্রশাসক
X

চট্টগ্রামের জেলা প্রশাসক

বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সংক্রান্ত মামলা ও দেশের সার্বিক পরিস্থিতিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কয়েকবছর বন্ধ ছিল। ২০২২ সালের পর এবারই প্রথম সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে “প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ২০২৫”।

চট্টগ্রাম মহানগরীর ১১ টি কেন্দ্র ও জেলার অন্যান্য উপজেলার ৪০ টি কেন্দ্রে মোট ৩১৯৮৩ জন পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করছে। পরীক্ষা আজ ১৫ মার্চ, ২০২৬ তারিখ হতে ১৮ মার্চ, ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আজ পরীক্ষার প্রথম দিনে জেলা প্রশাসক, চট্টগ্রাম জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ পরিদর্শনে যান। সেখানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) জনাব পাঠান মো: সাইদুজ্জামান, সহকারী কমিশনার(শিক্ষা) জনাব আফরিন ফারজানা পিংকি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফিরোজ আহাম্মদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রবিউল হোসেন ও কোতোয়ালি থানা শিক্ষা অফিসার জনাব খন্দকার সখিনা বেগম। 

পরিদর্শনে জেলা প্রশাসক, চট্টগ্রাম বর্তমান সরকারের পরীক্ষার উপর গুরুত্ব তুলে ধরেন। কেন্দ্রের সার্বিক পরিবেশ সন্তোষজনক বলে তিনি আয়োজকদের প্রশংসা করেন। তিনি আরো বলেন যে, এই পরীক্ষা মেধাবীদের মেধা যাচাই করে স্বীকৃতি প্রদান করে।

প্রতিষ্ঠানটিতে ৮৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫৭৪ জন। কেন্দ্রের সার্বিক পরিস্থিতি খুবই সন্তোষজনক বলে প্রকাশ করেন জেলা প্রশাসক, চট্টগ্রাম। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy