মান্দায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি

2026-04-15T22:05:33+00:00
2026-04-15T22:05:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:০৫ পিএম   (ভিজিট : ১১২)
বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
X

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে দুই দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। আমাদের শিক্ষার্থীদের মাঝে যে সুপ্ত প্রতিভা রয়েছে, এই মেলার মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটছে। তাদের ছোট ছোট উদ্ভাবনই ভবিষ্যতে বড় পরিবর্তনের হাতিয়ার হবে।’

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রজেক্ট নিয়ে স্টল সাজিয়েছেন। বিশেষ করে পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং রোবটিক্স সংক্রান্ত প্রজেক্টগুলো দর্শনার্থীদের নজর কাড়ছে।

আয়োজকরা জানিয়েছেন, ১৫ এপ্রিল শুরু হওয়া এই মেলা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। সমাপনী দিনে অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy