শার্শায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে জরিমানা, তেল জব্দ

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও পরিবহনের দায়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই

2026-04-16T12:05:43+00:00
2026-04-16T12:05:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে জরিমানা, তেল জব্দ
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ৬৫)
শার্শায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে জরিমানা, তেল জব্দ
X

শার্শায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে জরিমানা, তেল জব্দ

যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও পরিবহনের দায়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে বিক্রিত দুইশত লিটার ডিজেল জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট এক ব্যক্তিকেও জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে দিকে উপজেলার বাগআঁচড়া পাঁচপুকুর এলাকায় বিজিবি টাস্কফোর্স ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। এ সময় নাভারণ হাইওয়ে থানা পুলিশের একটি দলও উপস্থিত ছিল।

অভিযান সূত্রে জানা যায়, মেসার্স জোহরা ফিলিং স্টেশন সরকারি নিয়ম অমান্য করে প্রায় ২০০ লিটার ডিজেল অবৈধভাবে কেনাবেচা এবং ভ্যানযোগে পরিবহন করছিল।  এ অপরাধে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত তেল ক্রয় ও অবৈধ পরিবহনের দায়ে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

জব্দকৃত ডিজেল পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করে প্রায় ১৯ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত, বিক্রি ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগ চলমান থাকলে এলাকায় স্বস্তি ফিরবে বলে জানান সচেতন মহল।











Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy