প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:০৮ পিএম (ভিজিট : ৯৩)

X
বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) রাত ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলার পৌরসভার দক্ষিণ হিন্দুকান্দি টিপুর মোড় এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস এই অভিযান পরিচালনা করেন।
এ সময় অভিযানে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে লোকমান হাকিম নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন লোপা এন্টারপ্রাইজের গুদাম ঘর থেকে জ্বালানি তেল ডিজেল জব্দ করে আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ হিন্দুকান্দি এলাকার ডিলার পয়েন্ট লোপা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা এসময় ডিলার লোকমান হাকিমকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ সময় সেখান থেকে কয়েকটি ড্রামভর্তি ও একটি তেলের লড়ির ট্যাংকি থেকে প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তেলের দোকান ঘর ও গুদাম সিলগালা করা হয়।
পরবর্তীতে লোপা এন্টারপ্রাইজের মালিক লোকমান হাকিমের সাথে এ প্রতিনিধি কথা বললে তিনি জানান, চরের মাঝে আমার কয়েকটি কন্সটাকশনের কাজ চলছে। এ কাজের জন্য আমার তেলের প্রয়োজন। এজন্য এসব রেখেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত ডিজেল আগামীকাল সকাল ৯ টা থেকে কৃষকদের মাঝে বিতরণ করা হবে। বিক্রিকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।