ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

2026-04-16T14:03:43+00:00
2026-04-16T14:03:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:০৩ পিএম   (ভিজিট : ৪৪০)
ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
X

ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীণ বরণ  ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের। 

সিনিয়র শিক্ষক আহমদ কবির ও রাজন আচর্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন। 
অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন, ঈদগাহ গ্রামার স্কুল প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুল আলম কোম্পানি,  ইসলামাবাদ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, শ্রমিক নেতা সেলিম আকবর, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন,  শিক্ষক বদিউর রহমান, ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মনির আহমদ ও বিএনপি নেতা মনজুর আলম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তোমরাই আগামীতেই নেতৃত্বে দিবে। দেশ ও জাতি গঠনে অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া পুরুস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা। এসময় কর্মরত শিক্ষক- শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy