প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৪৭ পিএম (ভিজিট : ২০৩)

X
সমন্বয় সভা
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জরুরি এমআর (হাম ও রুবেলা) টিকাদান ক্যাম্পেইন-২০২৬খ্রিঃ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ের স্ট্রোক হোল্ডারদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান (ভারপ্রাপ্ত)।
এ সময় স্বাগত বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ হালিমা খানম।
এম আর ক্যাম্পেইন আলোকে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সাগর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে মতামত তুলে ধরেন,উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আষম (চঃদঃ), উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শাকিউল আযম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান (ভারপ্রাপ্ত), ভাঙ্গুড়া প্রেসক্লাবের সংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক মহেদী হাসান, স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে সকল লক্ষ্যমাত্রাভুক্ত শিশুদের টিকার আওতায় আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় টিকাদান কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি, মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করা এবং কোনো ধরনের গুজব প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।