জুলাই সনদ নিয়ে বিরোধী ও সরকারি দলে খুব বেশী মতভেদ নেই: স্পিকার

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল ও সরকারি দলের মধ্যে

2026-04-16T20:05:59+00:00
2026-04-16T20:05:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাই সনদ নিয়ে বিরোধী ও সরকারি দলে খুব বেশী মতভেদ নেই: স্পিকার
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ২০২)
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
X

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল ও সরকারি দলের মধ্যে খুব বেশী মতভেদ নেই। অল্প কিছু আছে সেটি রাজনৈতিক কূটচাল ও অন্যকে ডাউন করার চেষ্টা। আমার মনে হয় বিরোধী দল ও সরকারি দল একটা সমযোতায় উপনীত হতে পারবে। যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হবে। উভয় দলই চায় এ দেশে যেনো আবার মাফিয়া তন্ত্রের প্রত্যাবর্তন করতে না পারে। সেই ব্যাপারে সবাই একমত আছে। আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে। 

বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুরে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে যেহেতু নির্বাচিত সরকার ও নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদেরই অধিকার আছে সংবিধান সংশোধনের। অন্য কারোর এই অধিকার নাই। তার মধ্যে জনগণও কয়েকটি বিষয়ে স্পষ্ট ম্যান্ডেড দিয়েছে। সুতরাং আমি আশা করব সরকারি দল ও বিরোধী দল মিলে সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করবে।

স্পিকার হাফিজ উদ্দিন বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের লিগেসি হিসেবে কিছু বিষয় রয়ে গেছে, এর মধ্যে একটি হলো জুলাই সনদ। কয়েক জন ব্যক্তি রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারে না। সংবিধান পরিবর্তন করতে পারে জনপ্রতিনিধিরা। জনগণ যাদেরকে ভোট দিয়ে বানাবেন তারা দেশের ভাগ্য নির্ধারণ করবে। তারা (অন্তর্বর্তীকালীন সরকার) কিছু উদ্ভট নিয়ম করে গেছে যে, ব্যক্তির নির্দেশে অটোমেটিক্যালি সংবিধান পরিবর্তন হয়ে যায়।

তিনি আরো বলেন, সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, সংসদেও তারা বলেছে জুলাই সনদ বাস্তনায়ন করবে। কয়েকটি বিষয়ে বিএনপি নোট-অফ ডিসেন্ট দিয়েছে। জনগণ তাদেরকে রায় দিয়েছে, সুতরাং জুলাই সনদেও লেখা রয়েছে যে রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি জনগণের ম্যান্ডেড পায় তারা নোট অফ ডিসেন্টকে কার্যকর করতে পারবে।

অন্তর্বর্তীকালিন সরকারে সমালোচনা করে হফিজ উদ্দিন বলেন, বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলো অভিজ্ঞতার অভাবে তারা দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি। প্রফেসর ইউনুস ভালো লোক ছিলেন, পৃথিবীর বিখ্যাত লোক। কিন্তু তাদের পক্ষে মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। অর্থনীতির সুচক নিচের দিকে নেমে গিয়েছে। এই যে হামের টিকা না আনার কারনে বহু লোক জীবন দিয়েছে। অদক্ষ লোকের হাতে ক্ষমতা পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়। তারা নিরপেক্ষ সরকার ছিলো চেষ্টা করেছে, কিন্তু অভিজ্ঞতার অভাবে তারা সফল হতে পারেনি।

তিনি আরো বলেন, অবশেষে তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) একটা কৃতিত্ব দেই, তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছে। একই সাথে বাংলাদেশ সামরিক বাহিনীকে ধন্যবাদ জানাই তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে। 

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ভোলায় পৌঁছালে সার্কিট হাউজে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। পরে বিকেল ৫টার দিকে তার নির্বাচনী এলাকা লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এক সংবর্ধনায় যোগদান করেন। এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy