শাহরাস্তির চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের আঙ্গিনায়

2026-04-16T20:53:15+00:00
2026-04-16T20:53:15+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শাহরাস্তির চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৪০)
এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
X

এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

বিদ্যালয়ের আঙ্গিনায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদের সভাপতিত্বে এবং  শিক্ষক সফিউল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি ও বর্তমান দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ইকবাল হোসেন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আজিজুল হাকীম আরজু। 

অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.আবুল কালাম, উপজেলা বিএনপির তথ্যও গবেষণা সম্পাদক তাফাজ্জল হোসেন, সূচীপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি নূরে আলম রাহুত, ইউনিয়ন যুবদলের সহসভাপতি নূরুল আজম সোহাগ, সমাজ সেবক হারুনুর রশীদ ষষ্ঠী। 

শিক্ষকদের পক্ষে বক্তব্য প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক হেলাল আহমেদ, ধর্মীয় শিক্ষক হাফেজ আবু ইউসুফ খান, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন বিদায়ী শিক্ষার্থী আদ্রিতা ইসলাম ও শাহরিয়ার। 

এতে উপস্থিত ছিলেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেন, সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দার মজুমদার, নূর নবী রাহুত, স্হানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখার শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy