প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:৫৭ পিএম (ভিজিট : ৩৯)

X
নিরাপদ অভিবাসন ও দক্ষতা শীর্ষক সেমিনার
নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে’র অধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তান্নি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, জেলা তথ্য অফিসর রোস্তম আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার, প্রবাসী কল্যাণ সেন্টার যশোর’র সরকারি পরিচালক মোঃ ফসিউল আলম, সিনিঃসাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু, জিয়াউর রহমান জামি, প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিঃ অফিসার শামীম মোল্যা, জেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার তমা রায়, মানবপাচার প্রতিরোধ ও উদ্ধার সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাসেম প্রমুখ।