চৌদ্দগ্রামে তরুণদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে 'মাদক জীবন ধ্বংস করে, খেলাধুলা শরীর-মন চাঙা রাখে'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শতাধিক ফুটবল বিতরণ করা

2026-04-17T19:55:09+00:00
2026-04-17T19:55:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে তরুণদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৩০)
শতাধিক ফুটবল বিতরণ
X

শতাধিক ফুটবল বিতরণ

কুমিল্লার চৌদ্দগ্রামে 'মাদক জীবন ধ্বংস করে, খেলাধুলা শরীর-মন চাঙা রাখে'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শতাধিক ফুটবল বিতরণ করা হয়েছে। 

শুক্রবার বিকেলে চিওড়া ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের প্রত্যেক গ্রামের পাড়া-মহল্লার তরুণদের মাঝে ফুটবলগুলো বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ও জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন রাসেল। 

এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, সাবেক ছাত্রনেতা ওসমান আজাদ, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবদুস সাত্তার, ব্যাংকার ওসমান গনি, মানবাধিকার কর্মী পলাশ খান, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সমন্বয়ক সালাউদ্দিন খান রাজিব, সদস্য খালেদ রায়হান, ব্যবসায়ী নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাবেক ছাত্রনেতা আল আমিন রাসেলের উদ্যোগে ফুটবল পেয়ে খুশি তরুণরা।

আল আমিন রাসেল বলেন, ছাত্র ও তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে চিওড়া ইউনিয়নের ৩৯ গ্রামের পাড়া-মহল্লার তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। তরুণদের ভবিষ্যত বিনির্মানে আরও ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy