প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৩২ পিএম (ভিজিট : ৪৫)

X
ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
শুক্রবার বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একই দাবিতে নিমতলা মোড় এলাকা থেকেও পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবারের পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মখলেছুর রহমান নবাব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাছান এবং প্রচার দলের সভাপতি সজ্জাদ হোসেন সাজু উপজেলা বিএনপি নেতা আবু শহীদ, বিএনপি নেতা মিনার হোসেন মিনু।
বৃহস্পতিবারের কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি নেতা দারুল ইসলাম চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন লিটনসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, রাশেদ প্রধান নামের এক ব্যক্তি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন। তাঁরা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, কটূক্তির অভিযোগে রাশেদ প্রধানকে গ্রেপ্তারের দাবিতে গত দুই দিন ধরে ফুলবাড়ীতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।