গোপালদী বাজারে বিদ্যুৎ খুঁটি ভেঙে ৩ ট্রান্সফরমার মাটিতে, অল্পের জন্য রক্ষা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে ভোরে একটি পুরোনো বিদ্যুৎ খুঁটি ভেঙে তিনটি ট্রান্সফরমার মাটিতে পড়ে গেছে। তবে ঘটনার

2026-08-08T17:35:23+00:00
2026-08-08T17:35:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালদী বাজারে বিদ্যুৎ খুঁটি ভেঙে ৩ ট্রান্সফরমার মাটিতে, অল্পের জন্য রক্ষা
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে ভোরে একটি পুরোনো বিদ্যুৎ খুঁটি ভেঙে তিনটি ট্রান্সফরমার মাটিতে পড়ে গেছে। তবে ঘটনার সময় বাজারে লোকজনের উপস্থিতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে বাজারের বধূ সাজ জুয়েলার্সের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় দোকানিরা জানান, ভোরের দিকে বাজার ও আশপাশের সড়কে লোকজনের চলাচল কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এলাকাবাসী জানান, হঠাৎ করে বিদ্যুতের বড় একটি খুঁটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে খুঁটির সঙ্গে থাকা তিনটি ট্রান্সফরমারও মাটিতে পড়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গোপালদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফুল আলম বলেন, ভেঙে পড়া খুঁটিটি কাঠের তৈরি এবং অনেক পুরোনো ছিল। এর ওপর ২৫ কেভিএ ক্ষমতার তিনটি ট্রান্সফরমার বসানো ছিল। মোট ৭৫ কেভিএ ওজনের ভার বহন করতে না পেরে খুঁটিটি মাঝখান থেকে ভেঙে পড়ে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত খুঁটির পরিবর্তে নতুন খুঁটি স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy