
X
রাম ঠাকুর সেবাশ্রম
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের সিএন্ডবি এলাকায় প্রতিষ্ঠিত শ্রীশ্রী রামঠাকুর সেবাশ্রমে দুইদিনব্যাপী সনাতন ধর্নীয় গুরু ঠাকুর রামচন্দ্র দেব এর ৭৭তম তিরোভাব, শুভ অক্ষয় তৃতীয়া ও সেবাশ্রমের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) দিনব্যাপী রামঠাকুর সেবাশ্রম প্রাঙ্গণে গীতা প্রতিযোগিতা, সত্য নারায়ণ সেবা, চন্ডী পাঠ ও বেদবাণী পাঠ, ভোগ নিবেদন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও সমবেত প্রার্থনাসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এতে গীতা পাঠ পরিবেশন করেন গীতা সুধাকর প্রদর্শন দেব নাথ। দুপুরে দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দরা মহাপ্রসাদ আস্বাদন করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে সেবাশ্রমের সভাপতি রুপেন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. অমর কান্তি দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ধর্মসভা। এতে ঠাকুর প্রসঙ্গে আলোচনা করেন চট্টগ্রাম কৈবল্যধামের ট্রাষ্টি মিলন কান্তি দাশ, প্রদ্যোত কুমার সাহা, সঞ্জিব কুমার দে এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মো. মীর হোসেন।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ উজ জামান, সনাতন নেতা বাবুল দেওয়ানজী, মিলন কান্তি দে, আশিষ বরণ সেন, প্রিয়তোষ নাথ, বিশেশ্বর মল্ল বিষু, অজিত কুমার নাথ, দীলিপ দেব, কেশব লাল দে, বাদল বরণ সেন, তুষার পাল, পলাশ দে, প্রবাসী সজল নাথ ও বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ নাথ, রাম ঠাকুর সেবক সংঘের সদস্য মিলন পাল, মিন্টু পাল, দোলন রায়, শ্যামল চৌধুরী, সুকমল নাথ ও রুপন পালসহ আরো অনেকেই।
রাতে ধর্মীয় সঙ্গীতাঞ্জলী পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন শীল ও তার দল।