রায়পুরে অবৈধ তেল মজুত ও চড়া দামে বিক্রি, ব্যবসায়ীর জরিমানা
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:২৮ এএম (ভিজিট : ৭১)

X
রায়পুরে অবৈধ তেল মজুত ও চড়া দামে বিক্রি, ব্যবসায়ীর জরিমানা
উপজেলায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে দোকানের পেছনে ব্যারেলের মধ্যে পেট্রল ও ডিজেল মজুত করছিলেন চা দোকানি জসিম ফরাজী (৪৫)। গোপনে ২০০ থেকে ২৫০ টাকা লিটার দরে বিক্রিও করছিলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মজুত করা ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ২০ হাজার জরিমানা করা হয়।
ব্যবসায়ী জসিম ফরাজী দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষী গ্রামের আখন বাজারে ব্যবসা করে আসছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, চা দোকানের ভেতরে গোপন স্থানে রাখা ৬টি ব্যারেল ৩৫০ লিটার পেট্রল পাওয়া যায়। পরে দোকানিকে আটক করে তেল জব্দ করা হয়। পরে অবৈধভাবে মজুত করা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ২০ হাজার জরিমানা করা হয়।