সকলকে সাথে নিয়ে সবুজ বাংলাদেশ গড়তে চাই: মোঃ মজিবুর রহমান এমপি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর ১ সংসদীয় আসনের সাংসদ মোঃ মজিবুর রহমান এমপি বলেছেন আমি সকলকে সাথে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়তে

2026-04-18T18:58:53+00:00
2026-04-18T18:58:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সকলকে সাথে নিয়ে সবুজ বাংলাদেশ গড়তে চাই: মোঃ মজিবুর রহমান এমপি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১৮৯)
মোঃ মজিবুর রহমান এমপি
X

মোঃ মজিবুর রহমান এমপি

গাজীপুর ১ সংসদীয় আসনের সাংসদ মোঃ মজিবুর রহমান এমপি বলেছেন আমি সকলকে সাথে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই একটা সবুজ বসবাস উপযোগী একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে উন্নয়নমূলক কাজে আমরা সচেষ্ট থাকবো সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি কথা দিয়েছিলাম ১২ তারিখ পর্যন্ত যদি আপনারা আমার পাশে থাকেন আমরা বিএনপি ১২ তারিখের পর থেকে  আপনাদের পাশে থাকবো। আগামী দিনগুলিতে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন ও এলাকার উন্নয়নের জন্য আমরা সচেষ্ট থাকবো। খাল খনন ও পুনরুদ্ধার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের  নির্বাচনী অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার বাস্তবায়নে আজকে রতনপুর রেল ব্রিজ  থেকে তুরাগ নদী পর্যন্ত খাল পুনঃ খননের  আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। আমি মনে করি এই জরাজীর্ণ খালটি কোন খননের মাধ্যমে প্রাণ ফিরে পাবে এবং খালের পানি ব্যবহার করে এলাকার কৃষক সমাজ উপকৃত হবে।

শনিবার (১৮ এপ্রিল) উপজেলা মৌচাক ইউনিয়নের  আমতলী এলাকায় প্রধানমন্ত্রী'র নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় রতনপুর রেলব্রীজ হতে সুরিচালা ও মকসবিল হয়ে তুরাগ নদী পর্যন্ত খাল পুণ খনন কাজের উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।

এছাড়া তিনি বলেন, পুনঃ খননকৃত এই খালে উপজেলার শিল্প বর্জ্য কোনোভাবেই ফেলা যাবে না যারা এই খালে বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি উল্লেখ করেন অসম্পূর্ণ কোনো কাজ পূর্ণতা বয়ে আনে না এজন্য আমাদের প্রতিটি কাজ পরিপূর্ণভাবে করতে হবে তাহলেই জনগণ ওই কাজের সফলতা ভোগ করতে পারবে। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ, ১০ হাজার টাকা পর্যন্ত  কৃষি ঋণ মওকু আমাদের প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতিয়ার হিসেবে ঘোষিত বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যেই চালু করেছেন। ৯১ সালের আমাদের মা বেগম খালেদা জিয়ার পার্টিসিপেন্ট দিয়ে বনায়নকে পুনরুজ্জীবিতসহ পরিবেশের ভারসাম্য রক্ষা করেছেন। আমরা মনে করি খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য সহ পরিবেশকে উজ্জীবিত করবে এবং সুন্দর একটি সবুজ বাংলাদেশ গড়বে।

গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ  নুরুল করিম ভুইয়ার সভাপতিত্বে কালিয়াকৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকারিয়া আলমের সঞ্চালনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ও এলএ) মোঃ সোহেল রানা, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, গাজীপুর জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনম ইব্রাহিম খলিল, মৌচাক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আরিফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্টজন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy