প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:২৯ পিএম (ভিজিট : ১১৩)

X
আখাউড়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কলেজ পাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে,বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক,বেলাল উদ্দিন সরকার তুহিন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো, মাসুম ভূঁইয়া, উপজেলা বিএনপির উপদেষ্টা সৈয়দ শাহ আমানউল্লাহ আমান,পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া,সাধারণ সম্পাদক আক্তার খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নেওয়াজ খান,মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসক এএইচ মামুন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো, আল-আমিন মোল্লা, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি আখাউড়া পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রামিন খাঁন,পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম জাকারিয়া সহ উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,আমরা যারা বিএনপির পতাকাতলে একত্রিত হয়েছি, তাদের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং তাদের পাশে দাঁড়ানো। এজন্য প্রয়োজন আমাদের মধ্যে দৃঢ় ঐক্য ও পারস্পরিক আস্থা। দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করতে হবে এবং মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে।
এ আসনে বিগত সরকারের আমলে প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে আমরা পিছিয়ে পড়েছি। জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় আখাউড়াতে ব্যাপক উন্নয়ন করা সম্ভব। দলীয় কর্মকৌশল, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।