সিরাজগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রোববার

2026-04-19T15:36:58+00:00
2026-04-19T15:36:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ৪৫)
সিরাজগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
X

সিরাজগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ (অতিরিক্ত সচিব) প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। 

পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক ডেমো ও প্রজেক্ট পরিদর্শন করেন।

তিনি বলেন, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে বিজ্ঞান মেলা কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy