চট্টগ্রামে পুলিশের অভিযানে ৭.৬৫ পিস্তলসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তলসহ মো. সাইফুল ইসলাম (৪৪) নামের এক

2026-04-19T17:40:00+00:00
2026-04-19T17:40:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে পুলিশের অভিযানে ৭.৬৫ পিস্তলসহ যুবক গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ২৯)
চট্টগ্রামে পুলিশের অভিযানে ৭.৬৫ পিস্তলসহ যুবক গ্রেফতার
X

চট্টগ্রামে পুলিশের অভিযানে ৭.৬৫ পিস্তলসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তলসহ মো. সাইফুল ইসলাম (৪৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (১৮ এপ্রিল) নগরের আতুরার ডিপো কামারাবাদ মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

তিনি বলেন, শনিবার বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো কামারাবাদ মোড় এলাকায় ‘পপুলার মেডিকেল হল’ ফার্মেসির সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে একটি যাত্রীবাহী ভাড়াকৃত সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা এক যাত্রী নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করেন।

পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশিতে তার কোমরে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘MADE IN U.S.A., 7.65’ লেখা রয়েছে।

গ্রেপ্তার মো. সাইফুল ইসলামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট কাঁচাবাজার এলাকার ০২ নং গলির ফারুক মিয়ার ভাড়া বাসায় থাকতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. সাইফুল অস্ত্রটি নিজের কাছে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে চলাচল করছিলেন বলে ডিবি দাবি করেছে।

পুলিশ জানায়, তিনি চালিতাতলী থেকে আতুরার ডিপো এলাকায় যাচ্ছিলেন এবং অস্ত্র ব্যবহার করে নগরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শনের পরিকল্পনা ছিল।

ডিবির তথ্য অনুযায়ী, তিনি বায়েজিদ বোস্তামী থানা এলাকার চালিতাতলী, ওয়াজেদিয়া, কুয়াইশ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ, মুরাদপুরসহ নগরের বিভিন্ন এলাকায় সক্রিয় ছিলেন।

সিএমপি তথ্য অনুযায়ী, সাইফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চুরিসহ বিভিন্ন থানায় মোট পাঁচটি নিয়মিত মামলা রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy