মাদ্রাসা শিক্ষার্থীদের টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল ছাত্রশিবির

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল ডিগ্রী মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে তৈরি করা কয়েকটি টিকটক

2026-04-19T18:40:22+00:00
2026-04-19T18:40:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদ্রাসা শিক্ষার্থীদের টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল ছাত্রশিবির
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ২৫৯)
মাদ্রাসা শিক্ষার্থীদের টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল ছাত্রশিবির
X

মাদ্রাসা শিক্ষার্থীদের টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল ছাত্রশিবির

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল ডিগ্রী মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে তৈরি করা কয়েকটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এই টিকটক ভিডিওকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে ওই মাদ্রাসার অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের নেতৃবৃন্দরা। এ সময় মাদ্রাসার গভর্নিং বডির কয়েকজন শিক্ষক প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানকালে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের প্রচার ও মিডিয়া সম্পাদক হাবিবুল্লাহ ফয়সাল, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক শরীফুল ইসলাম ও সাতকানিয়া উত্তর থানা ইসলামী ছাত্রশিবির সভাপতি মনজুর মৌলা কায়েস উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে কিছু শিক্ষার্থী কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। উক্ত ভিডিওগুলো ছাত্র-ছাত্রীদের অবাধ মেলামেশা, অশালীন উপস্থাপনা ও অনাকাঙ্ক্ষিত আচরণ পরিলক্ষিত হয়েছে। যা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যবোধ ও আদর্শের সাথে সাংঘর্ষিক। আমরা বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, শিক্ষার মান ও দ্বীনি পরিবেশ সর্বমহলে প্রশংসিত। তবে উল্লিখিত ঘটনাটি সেই সুনামের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ছাড়াও শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

এ ছাড়াও ওই স্মারকলিপিতে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ৬টি বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। সেগুলো হলো- (১) উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিতকরণ ও যথাযথ ব্যবস্থা গ্রহণ, (২) ভবিষ্যতে যেকোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, (৩) ছেলে-মেয়ের অবাধ মেলামেশা রোধে কার্যকর নির্দেশনা ও তদারকি নিশ্চিতকরণ, (৪) শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও শালীনতা জোরদার করতে বিশেষ দিকনির্দেশনামূলক কার্যক্রম গ্রহণ, (৫) শিক্ষক-অভিভাবক সমন্বয়ে সচেতনতামূলক সভা আয়োজন ও (৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের আচরণবিধি নির্ধারণ ও প্রতিপালনে উৎসাহ প্রদান।

স্মারকলিপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবককে ইতোমধ্যে জানানো হয়েছে। এ ছাড়াও শীঘ্রই গভর্নিং বডির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy