সোনামসজিদ সীমান্তে ভারতীয় ট্রাকে ৫৯৩৫ বোতল মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে পাথরবাহী ভারতীয় ট্রাক থেকে ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। মাদকবিরোধী অভিযানে বিজিবির বড় সাফল্য।

2026-04-20T10:52:08+00:00
2026-04-20T10:52:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবগঞ্জ উপজেলার
সোনামসজিদ সীমান্তে পাথরবাহী ভারতীয় ট্রাকে মাদক জব্দ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ১৬০)
সোনামসজিদ সীমান্তে ভারতীয় ট্রাকে ৫৯৩৫ বোতল মাদক জব্দ
X

সোনামসজিদ সীমান্তে ভারতীয় ট্রাকে ৫৯৩৫ বোতল মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে পাথরবাহী একটি ভারতীয় ট্রাক থেকে ৫,৯৩৫ বোতল নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। ১৮ এপ্রিল ২০২৬, শনিবার রাতে সোনামসজিদ বিওপির একটি দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় ‘আলম ট্রেডার্স’-এর স্টোন ইয়ার্ডে তল্লাশি চালানো হয়। সেখানে পার্কিং করা একটি ভারতীয় ট্রাকের (WB65-D-8924) ভেতরে পাথরের নিচে লুকানো ২০টি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো থেকে ৩,৮৯৭ বোতল Eskuf DX এবং ২,০৩৮ বোতল Fairdyl সিরাপ উদ্ধার করা হয়।

অভিযানকালে ট্রাকের চালককে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।




  বিষয়:   সোনামসজিদ সীমান্ত  ৫৯ বিজিবি  মাদক জব্দ  চাঁপাইনবাবগঞ্জ নিউজ  ভারতীয় ট্রাক জব্দ  ফেন্সিডিল উদ্ধার  মহানন্দা ব্যাটালিয়ন। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy