প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৪৭ পিএম (ভিজিট : ২০)

X
পাবনায় ডিবি পুলিশের অভিযানে চারটি আগ্নেয়াস্ত্রসহ একজন আটক
পাবনা শহরের আরিফপুর এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) দুপুরের প্রেস কনফারেন্সের মাধ্যমে এই তথ্যদেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
তিনি বলেন, জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের গোপন সংবাদের মাধ্যমে ভোর রাতে পাবনার পৌর এলাকার আরিফপুর পূর্বপাড়ায় এই অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ একজনকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত অলি হোসেন(৩২) আরিফপুর পূর্বপাড়া এলাকার রব্বেল হোসেন ছেলে।
পুলিশ জানায়, অলি একজন ওয়াকসপ মিস্ত্রি সে দীর্ঘদিন ধরে অস্ত্র কারবাড়ি করতেন এবং নিজেই তৈরি করে সন্ত্রাসী কাজে ব্যবহার করে।