ভোলার দৌলতখানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক- ২

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার দৌলতখানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।আটকৃত ব্যক্তিরা হলেন, দৌলতখান থানার চরপাতা ৯

2026-04-20T15:58:53+00:00
2026-04-20T15:58:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলার দৌলতখানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক- ২
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ১৩২)
ভোলার দৌলতখানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক- ২
X

ভোলার দৌলতখানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক- ২

ভোলার দৌলতখানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ জন  ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। 

আটকৃত ব্যক্তিরা হলেন, দৌলতখান থানার চরপাতা ৯ নং ওয়ার্ডের মৃত কাশেম হাওলাদারের ছেলে মো: জসিম হাওলাদার (৪৫) ও চর খলিফা ৯ নং ওয়ার্ডের মৃত মুজিবুর হক খন্দকারের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন(৫০)।

সোমবার (২০ এপ্রিল)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোলার দৌলতখান থানাধীন চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় এক দল ডাকাত বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্রসহ ২ জন কুখ্যাত ডাকাতকে আটক করা হয়।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy