মুকসুদপুরে এসএসসি পরীক্ষা ঘিরে কক্ষ প্রত্যবেক্ষকদের সঙ্গে প্রশাসনের প্রস্তুতি সভা

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে পরীক্ষা কেন্দ্রসমূহে দায়িত্বপ্রাপ্ত কক্ষ প্রত্যবেক্ষকদের সঙ্গে উপজেলা প্রশাসনের এক সমন্বয় ও

2026-04-20T20:00:02+00:00
2026-04-20T20:00:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে এসএসসি পরীক্ষা ঘিরে কক্ষ প্রত্যবেক্ষকদের সঙ্গে প্রশাসনের প্রস্তুতি সভা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ১০৯)
প্রশাসনের প্রস্তুতি সভা
X

প্রশাসনের প্রস্তুতি সভা

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে পরীক্ষা কেন্দ্রসমূহে দায়িত্বপ্রাপ্ত কক্ষ প্রত্যবেক্ষকদের সঙ্গে উপজেলা প্রশাসনের এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। তিনি পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা, নকল প্রতিরোধ এবং দায়িত্ব পালনে সতর্কতার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভাটি পরিচালনা করেন সরকারি সাবের মিয়া জসীমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল। এতে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আ. কাইয়ূম শরীফ, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র চক্রবর্তী, জলিরপাড় জে.কে.এম মল্লিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সাহা, মুকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. রুহুল আমিন, নওহাটা এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়া এবং কৃষ্ণদিয়া আব্দুল রাজ্জাক মাদ্রাসার সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র পাল।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মাদ্রাসার সুপার এবং সংশ্লিষ্ট কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষকরা অংশগ্রহণ করেন। আলোচনায় পরীক্ষার সময় শৃঙ্খলা বজায় রাখা, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি এবং দায়িত্ব পালনে সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানানো হয়।

সার্বিকভাবে, পরীক্ষাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy