দ্বীপে বিদ্যুৎ সংকট, ভোগান্তিতে ৬ ইউনিয়নে বাসিন্দারা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ছয় ইউনিয়নে বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে, ফলে ঘনঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা

2026-04-20T20:20:56+00:00
2026-04-20T20:20:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্বীপে বিদ্যুৎ সংকট, ভোগান্তিতে ৬ ইউনিয়নে বাসিন্দারা
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:২০ পিএম   (ভিজিট : ৭৫)
ভোগান্তিতে ৬ ইউনিয়নে বাসিন্দারা
X

ভোগান্তিতে ৬ ইউনিয়নে বাসিন্দারা

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ছয় ইউনিয়নে বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে, ফলে ঘনঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ভোগান্তিতে পড়ছেন। 

এদিকে, চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন দ্বীপের সব শ্রেণি-পেশার মানুষ। উপজেলায় প্রায় ১৫ হাজার ৬'শ বিদ্যুৎ গ্রাহক থাকলেও বিদ্যুৎ সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে।  ৪.৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র ২ মেগাওয়াট বিদ্যুৎ।

প্রচণ্ড গরমের মধ্যে এই পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা পড়াশোনায় বড় ধরনের সমস্যার মুখে পড়ছে। অনেক শিক্ষার্থীকে রাতের বেলায় বিকল্প আলোতে পড়াশোনা চালাতে হচ্ছে। বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানেও। অনেক ক্ষেত্রে কাজের গতি কমে গেছে। একই সঙ্গে কৃষকরাও উদ্বিগ্ন, কারণ সেচ কার্যক্রমে বিঘ্ন ঘটায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ (বিউবো) কেন্দ্রে বর্তমানে দায়িত্বরত আবাসিক প্রকৌশলী মুফিদুল ইসলাম বলেছেন, চাহিদার মাত্র ৫০ শতাংশ বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যাচ্ছে। ফলে সকল এলাকায় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে প্রতিটি এলাকায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর এক ঘণ্টা লোডশেডিং কার্যকর করা হচ্ছে। এর ফলে প্রতিটি এলাকায় প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দ্বীপের  বাসিন্দারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy