প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৫২ পিএম (ভিজিট : ৪৩)

X
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
চুয়াডাঙ্গায় ১ লাখ ৩০৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
জেলাজুড়ে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯৮০টি আউটরিচ সেন্টার এবং ৮টি স্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে।
টিকাদান কার্যক্রমে ৩৪১ জন কর্মী এবং ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। পুরো কার্যক্রম তদারকি করবেন ১১৮ জন সুপারভাইজার।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দীন আহমেদ বলেন, জেলায় সুন্দরভাবে টিকার কার্যক্রম শুরু হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবার অভিভাবকরা অত্যন্ত সচেতন। আগ্রহের সাথে সবাই শিশুদের নিয়ে কেন্দ্রে আসছেন। আশা করি টিকাদান কার্যক্রম শতভাগ সফল হবে।