আমতলীতে ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, দুইজনকে জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ১৪০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধ মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

2026-04-21T11:08:49+00:00
2026-04-21T11:08:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমতলীতে ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:০৮ এএম   (ভিজিট : ৪৪)
আমতলীতে ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, দুইজনকে জরিমানা
X

আমতলীতে ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, দুইজনকে জরিমানা

বরগুনার আমতলী উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ১,৪০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে পৌর শহরের একে পাইলট হাই স্কুল চৌরাস্তা সড়ক এবং ঘটখালী এলাকায় পৃথক দুটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মোট ৯৮০ লিটার ডিজেল, ২২০ লিটার পেট্রোল এবং ২০০ লিটার অকটেন উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে জ্বালানি তেল আইনে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের সময় কিছু যানবাহনে অতিরিক্ত জ্বালানি তেল বহনের প্রমাণ পাওয়া যায় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেসব তেল জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি তেল পরে স্থানীয় দুটি পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ইউএনও বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, বিক্রি ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





  বিষয়:   আমতলী সংবাদ  জ্বালানি তেল জব্দ  ভ্রাম্যমাণ আদালত  বরগুনা খবর  অবৈধ তেল মজুত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy