মুকসুদপুরে সুশৃঙ্খল ও শান্ত পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সুশৃঙ্খল ও শান্ত পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলা প্রথম পত্রের

2026-04-21T21:37:09+00:00
2026-04-21T21:37:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে সুশৃঙ্খল ও শান্ত পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা
মুকসুদপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ৬১)
মুকসুদপুরে সুশৃঙ্খল ও শান্ত পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা
X

মুকসুদপুরে সুশৃঙ্খল ও শান্ত পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সুশৃঙ্খল ও শান্ত পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সকাল ১০টা থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে পরীক্ষা গ্রহণ করা হয়। শুরু থেকেই পরিবেশ ছিল স্বাভাবিক ও নির্বিঘ্ন।

প্রথম দিনের পরীক্ষায় উপজেলার ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি মাদ্রাসা থেকে প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। চারটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের নির্দেশনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা যায়।

উপজেলার চারটি কেন্দ্রে এ বছর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো—সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিমউদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় এবং জলিরপাড় কলিগ্রাম মুকুন্দ বিহারী মল্লিক উচ্চ বিদ্যালয়।

উল্লেখ্য, চলতি বছরে মুকসুদপুর উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৫১১ জন, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy