চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু হয়েছে। নিহত নারীর পরিচয় লাকী

2026-04-22T13:11:24+00:00
2026-04-22T13:15:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:১১ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ১:১৫ পিএম  (ভিজিট : ৪০)
চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
X

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

রাজশাহীর চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু হয়েছে। নিহত নারীর পরিচয় লাকী পারভীন,উপজেলার মুংলী গ্রামে  ও নিহত যুবকের পরিচয় সনাক্ত হয়েছে। 

মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিটের সময় হলিদাগাছী এলাকায় মারা যান অজ্ঞাতনামা নারী এবং মঙ্গলবার গভীর রাতে নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান ওই এলাকার সোহাগ (২৫) নামের এক যুবক। ঘটনাটি নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিটের সময় রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি  শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেল গেটের অদূরে পৌছলে ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে ওই নারীর শরীর থেকে ২ টি বিছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় লোকজন মেয়েটিকে চেনার চেষ্টা করলেও কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি। তবে স্থানীয়দের ধারনা ওই নারী ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।

অন্যদিকে একই দিন গভীর রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের হবিবপুর কালাবিপাড়া এলাকায় গভীর রাতে ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবক মারা যান। তার শরীর থেকেও ১টি পা বিছিন্ন হয়ে গেছে। সে কালাবিপাড়া গ্রামের জুলুম প্রামানিকের ছেলে। 

এলাকাবাসীর দাবি সোহাগ নেশাগ্রস্থ। হয়ত রাতে নেশাগ্রস্থ অবস্থায় পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার লাশ উদ্ধার করে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

সারদা ষ্ট্রেশন মাষ্টার ইকবাল কবির জানান, নিহত ওই নারী আত্মহত্যা করেছেন। ওই যুবক নেশাগ্রস্থ। হয়ত নেশাগ্রস্থ অবস্থায় রেল লাইনে পড়ে যাওয়ায় তার মৃত্যূ হয়ে থাকতে পারে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। নিহত নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy