দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান উদ্বোধন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার সকাল ১০টায় পৌর সদরে এক সচেতনতামূলক র‍্যালি ও

2026-04-22T17:28:01+00:00
2026-04-22T17:28:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান উদ্বোধন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ১১১)
পরিছন্নতা অভিযান উদ্বোধন
X

পরিছন্নতা অভিযান উদ্বোধন

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার সকাল ১০টায় পৌর সদরে এক সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ছাদে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। এছাড়া ডাবের খোসা, পরিত্যক্ত টায়ারসহ যেসব জায়গায় পানি জমে মশার প্রজনন হতে পারে, সেগুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, অতীতে দাউদকান্দিতে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাবে ৯ জনের মৃত্যু হয়েছিল এবং বহু মানুষ আক্রান্ত হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে একটি টিম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। তিনি সকলকে এ বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এবং ডা. মেহেদী হাসান। তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী এইচ এম কামরুজ্জামান, সেনেটারি ইন্সপেক্টর মো. কামরুজ্জামান, অফিস সহকারী কার্যকরী মোহাম্মদ আহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস আহসান, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন এবং দাউদকান্দি পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তাও প্রচার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy