কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

লাবিবা রওনক রচনা, কুড়িগ্রাম

সারাবাংলা

কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, এয়ারগানের গুলি ও বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল উদ্ধার

2026-04-22T18:30:07+00:00
2026-04-22T18:30:07+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
লাবিবা রওনক রচনা, কুড়িগ্রাম
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ৩৪)
মাদকদ্রব্য উদ্ধার
X

মাদকদ্রব্য উদ্ধার

কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, এয়ারগানের গুলি ও বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল উদ্ধার হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

সূত্র জানায়, গত ১২ ঘণ্টায় কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে, গবাদিপশু, এয়ারগানের গুলি, শাড়ি, প্যান্ট পিস এবং ভারতীয় মদ।

বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। তারা চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy