মির্জাগঞ্জে ৩৭৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

​মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর মির্জাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।​বুধবার

2026-04-22T20:56:11+00:00
2026-04-22T20:56:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মির্জাগঞ্জে ৩৭৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
​মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ১০৫)
বীজ ও সার বিতরণ
X

বীজ ও সার বিতরণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

​বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার মোট ৩৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনার আওতায় রেখে প্রত্যেক কৃষককে সরকারি সহায়তা হিসেবে ব্রি ধান ৯৮ জাতের ​উফশী আউশ বীজ ৫ কেজি,​ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে দেওয়া হচ্ছে।

​বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রতি ১০ জন কৃষকের সমন্বয়ে একটি করে গ্রুপ গঠন করে সার ও বীজ সরবরাহ করা হচ্ছে। তবে শর্ত হিসেবে জানানো হয়েছে, প্রত্যেক কৃষককে প্রাপ্ত বীজ ও সার ব্যবহার করে কমপক্ষে ৩৩ শতাংশ বা ১ বিঘা জমিতে আবাদ করতে হবে।

​​উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ রাসেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং সুবিধাভোগী কৃষকগণ।

​বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার হাতে পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা জানান, সঠিক সময়ে এই সরকারি সহায়তা আউশ চাষে তাদের অনেক উৎসাহিত করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy