খননের সময় ধস, চট্টগ্রামে প্রাণ গেল দুই শ্রমিকের

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলাকালে মাটি ধসে দুই শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন।

2026-04-23T11:23:59+00:00
2026-04-23T11:23:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খননের সময় ধস, চট্টগ্রামে প্রাণ গেল দুই শ্রমিকের
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ৮৬)
খননের সময় ধস, চট্টগ্রামে প্রাণ গেল দুই শ্রমিকের
X

খননের সময় ধস, চট্টগ্রামে প্রাণ গেল দুই শ্রমিকের

চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। 

নিহত দুই শ্রমিকের নাম রাকিব ও তুষার। তাদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। অপরজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে হালিশহর থানাধীন আগ্রাবাদের বি-ফোর এক্সেস রোড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। 

আহত দুই শ্রমিকের নাম সাগর ও এরশাদ। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘ভোর ৪টার দিকে আগ্রাবাদ অ্যাকসেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে ওয়াসার পানির পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় চারজন শ্রমিক মাটি চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।’

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের স্যুয়ারেজ প্রকল্পের ট্রায়াল পিট করার কাজ চলছিল। গভীর রাতে কাজ করার সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রোর কাজটি করছে। তাদের কাছে এক্সিডেন্ট রিপোর্ট চেয়েছি।’

তিনি আরও বলেন, নিহত দুই শ্রমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে, ‘পরিবারের সদস্যরা এসেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলছি। যদিও মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না।’

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, চার শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজন ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 








  বিষয়:   চট্টগ্রাম দুর্ঘটনা  মাটি ধস  শ্রমিক নিহত  আগ্রাবাদ খবর  স্যুয়ারেজ প্রকল্প  বাংলাদেশ সংবাদ  construction accident Bangladesh 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy