চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই পতিপাদ‍্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে উদ্বোধন হয়েছে জাতীয় পুষ্টি

2026-04-23T14:49:27+00:00
2026-04-23T14:49:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:৪৯ পিএম   (ভিজিট : ১২৩)
X

"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ " এই পতিপাদ‍্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে উদ্বোধন হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।

বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল ) সকালে জনস্বাস্থ‍্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে চন্দনাইশ স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী শেষে এক আলোচনা সভা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন।

মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার দীপন দেবনাথ এর সঞ্চালনায় এতে অন‍্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস খাঁন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নাজিবুর রহমান খোকন। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় কর্মরত সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ইউএনও রাজিব হোসেন তাঁর বক্তব্যে বলেন, পুষ্টিহীনতা সাধারণভাবে তেমন একটা বুঝা যায় না। অনেক ক্ষেত্রে শিশুরা পুষ্টিহীনতা নিয়ে বেড়ে উঠছে। গর্ভবর্তী মায়ের ও এই সমস্যা থাকে। গর্ভকালীন সময়ে মায়েদের পুষ্টির অভাব  তাঁদের সন্তানদের ওপর  প্রভাব ফেলে। তাই মায়েদেরও গর্ভকালীন অবস্থায় পুষ্টিকর খাদ্য গ্রহনে সচেতনতা অবলম্বন করতে হবে।  পুষ্টি সম্পর্কে সাধারণ  জনগণকেও সচেতন করতে হবে। বিশেষ করে মৌসুমী ফলগুলোতে প্রচুর পরিমানে পুষ্টিগুন রয়েছে। বিদেশী ফল জরুরী নয়। প্রাকৃতিকভাবে এলাকাভিত্তিক ফল ওই অঞ্চলের লোকের শারিরীক চাহিদা পুরণ করে। যদিও আমরা সৌখিনতার খাতিরে বিদেশী ফলের উপর নির্ভরশীল। তাছাড়াও শরীর সুস্থ রাখতে পুষ্টিকর খাদ‍্য গ্রহনের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবার গ্রহনের আগে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শও দেন তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy