আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে দাউদকান্দিতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং দাউদকান্দি উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি এবং বিষমুক্ত খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা ও পার্টনার কংগ্রেসের সভাপতি নিগার সুলতানা।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মোহাম্মদ খোরশেদ আলম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, মোঃ জাবিহ উল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা। সাবিনা ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, মোঃ বাছির,উপসহকারী কৃষি কর্মকর্তা, মোঃ আলমগীর হোসেন, উপজেলা সমবায় অফিসার ও পার্টনার কংগ্রেসের সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কংগ্রেসে বিভিন্ন ইউনিয়নের সদস্য কৃষক-কৃষাণীরা অংশ নেন।