বগুড়ায় শীর্ষ সন্ত্রাসীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় একাধিক মামলার আসামি রকি (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)

2026-04-23T16:26:59+00:00
2026-04-23T16:26:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় শীর্ষ সন্ত্রাসীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ৮৪)
একাধিক মামলার আসামি রকি
X

একাধিক মামলার আসামি রকি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় একাধিক মামলার আসামি রকি (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী এলাকার গাক চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রকি শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে পুলিশ জানিয়েছে, অস্ত্র, মাদক, ছিনতাই ও ছুরিকাঘাতসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া একটার দিকে হাসপাতালের সামনে রকিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এর আগে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতের মোটরসাইকেলটিও সেখানেই পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, রকি এলাকায় প্রভাব বিস্তার করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

অন্যদিকে, নিহতের পরিবারের দাবি—পরিকল্পিতভাবে ডেকে এনে তাকে হত্যা করা হয়েছে।

কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, ঈদের আগে রকি জামিনে কারাগার থেকে মুক্তি পান এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy