শেরপুর সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

ষ্টাফ রিপোটার শেরপুর

সারাবাংলা

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি-র অভিযানে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার

2026-04-23T18:04:14+00:00
2026-04-23T18:04:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুর সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার
ষ্টাফ রিপোটার শেরপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৪১)
শেরপুর সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার
X

শেরপুর সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি-র অভিযানে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী ঝুঁলগাও এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে ওইসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্র জানায়, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমানের তত্ত্বাবধানে এবং নায়েক নাজমুলের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাতভর অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে বৃহস্পতিবার ভোররাতে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী ঝুঁলগাও থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৫৪ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা।

এ ব্যাপারে কর্ণঝোড়া বিওপি’র ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ফেলে পালিয়ে যায়। জড়িতদের শনাক্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy