গলাচিপায় বিভিন্ন কর্মসূচি নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

গলাচিপা প্রতিনিধি

সারাবাংলা

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”-এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের ন্যায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জনস্বাস্থ্য

2026-04-23T21:36:10+00:00
2026-04-23T21:36:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় বিভিন্ন কর্মসূচি নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
গলাচিপা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৩৬ পিএম   (ভিজিট : ১৪৩)
জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
X

জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”-এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের ন্যায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী-ঢাকা এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা পুষ্টি সপ্তাহ কমিটির সদস্য সহ সকল মেডিকেল অফিসার, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি ও এনজিও কর্মীদের উপস্থিতিতে পুষ্টি-সুষম খাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের এ্যাসিস্টেন্ট কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ আলামিন, ডাঃ পারভেজ, ডাঃ ইমরান হোসেন ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ। 

আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে ২৩-২৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচী নেয়া হয়। কর্মসূচীর মধ্যে শিশু সনদ, এতিমখানায় উন্নত মানের খাবার বিতরণ, শিক্ষার্থীদের সচেতনাতা বৃদ্ধি সহ চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বৃদ্ধদের স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যানার, বাদ্য যন্ত্র সহ এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন, পিছিয়ে পড়া ও হত দরিদ্র সুষম ও নিরাপদ খাদ্য সামগ্রী বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে পুষ্টির চাহিদা পূরণে শারীরিক সুস্থতা এবং রোগ প্রতিরোধে জাতি গঠনে পুষ্টিকর খাবারের বিকল্প নেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy