প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৪:৫৫ পিএম (ভিজিট : ৩৪৮)

X
ছাগল বিতরণ করলেন ডেপুটি স্পিকার
নেত্রকোনার দুর্গাপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ৬৫টি পরিবারের মাঝে বিনামূল্যে ১০৩টি ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনগ্রসর পরিবারের মাঝে ছাগল বিতরন করলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত সহ বিএনপির নেতৃবৃন্দ ও উপকারভোগীগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “দুর্গাপুর-কলমাকান্দায় যাদের দুর্নীতির মানসিকতা আছে, দয়া করে আপনারা বিকল্প চিন্তা করেন। স্বেচ্ছায় অন্য জায়গায় বদলি হয়ে যান, আমি আপনাদের স্বাগত জানাব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান নিয়ে ডেপুটি স্পিকার বলেন, “আমি কাউকে ‘অনগ্রসর’ বলতে চাই না। আমরা সবাই একসাথে অগ্রসর হতে চাই। গারো, হাজং, হিন্দু, মুসলিম- আমাদের সবার প্রথম পরিচয় আমরা মানুষ । এ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সুপেয় পানি ও স্যানিটেশন সমস্যার কথা উল্লেখ করে তিনি তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
নিজেকে এলাকার ‘বাগানের মালি’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “আমি নির্বাচনের আগে বলেছিলাম, আমি সুন্দর বাগানের মালি হতে চাই। আপনারা আমাকে সেই মালি হিসেবেই রাখুন।”