প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:০৭ পিএম (ভিজিট : ৮০)

X
আনন্দ র্যালী
শিবগঞ্জ উপজেলা মডেল অফিসের আয়োজনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ৪২ বছরের পদার্পন উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা মডেল কার্যালয় শিবগঞ্জ ও পিরব অফিস মনিটরিং ইনচার্জ মোঃ মাহবুব হাসান মেহেদী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া এরিয়া ইনচার্জ মোঃ মিজানুর রহমান সিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোকামতলা অফিস ডিজিএম মোঃ এনামুল হক, পিরব জোন ইনচার্জ খোরশেদ আলম, শিবগঞ্জ মডেল অফিস সিনিয়র ম্যানেজার হাসিবুল ইসলাম, ম্যানেজার আইনুল হক।
বক্তব্য রাখেন শিবগঞ্জ মডেল অফিস এক্সিকিউটিভ অফিসার আব্দুল হান্নান, ব্র্যাঞ্চ ম্যানেজার ছানোয়ার হোসেন, আটমূল ব্র্যাঞ্চ ম্যানেজার ইমরান নাজির, ময়দানহাট্টা ব্র্যাঞ্চ ইনচার্জ শাহনাজ পারভিন। প্রধান অতিথি বলেন, বাংলাদেশের ৪৯০টি থানায় আমাদের কার্যক্রম চালু আছে। বাংলাদেশের মধ্যে বীমা জগতে ১ম সারির বীমা সেবা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রদান করে থাকে।
গ্রাহকের বীমা দাবীর টাকা দ্রুত পরিশোধ করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে এ বীমা কোম্পানীটি। তাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৪২ বছরে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ প্রিমিয়াম ও বীমার দাবীকৃত টাকা হস্তান্তর করে থাকে।