শ্রীমঙ্গলে জুনায়েদ হত্যার প্রধান আসামী সুনামগঞ্জ থেকে গ্রেফতার

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংঘটিত জুনায়েদ হত্যাকাণ্ডের প্রধান আসামী মোঃ আলামিন (২২)-কে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার প্রত্যন্ত এলাকা থেকে গ্রেফতার

2026-04-24T20:49:30+00:00
2026-04-24T20:49:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে জুনায়েদ হত্যার প্রধান আসামী সুনামগঞ্জ থেকে গ্রেফতার
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৩২)
প্রধান আসামী মোঃ আলামিন
X

প্রধান আসামী মোঃ আলামিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংঘটিত জুনায়েদ হত্যাকাণ্ডের প্রধান আসামী মোঃ আলামিন (২২)-কে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার প্রত্যন্ত এলাকা থেকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায়  পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সুনামগঞ্জ থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা সহযোগিতা করেন। বৃহস্পতিবার রাতের অভিযানে জগন্নাথপুর উপজেলার একটি প্রত্যন্ত এলাকা থেকে আলামিনকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়।

এসআই সজীব চৌধুরী জানান, গ্রেফতারের পর শুক্রবার আসামীকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy