রাজবাড়ীতে পানিতে ডু্বে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর পাংশায় পানিতে ডুবে জান্নাতি (১৩) নামে এক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার বাবুপাড়া ইউনিয়নের

2026-04-24T21:05:00+00:00
2026-04-24T21:05:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে পানিতে ডু্বে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ৬৬)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশায় পানিতে ডুবে জান্নাতি (১৩) নামে এক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার বাবুপাড়া ইউনিয়নের নয়নমোড় এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। জান্নাতি ওই এলাকার জিন্না আলী খানের মেয়ে।

জানা যায়, শুক্রবার দুপুর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয় কয়েকজন গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় জান্নাতির নিথর দেহ দেখতে পান। তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy